মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

খবর প্রতিদিন রিপোর্ট / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

দেশের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বস্থানীয় পদে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
আলহাজ মোহাম্মদ সোহাগ বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেম্বারের নেতারা আলহাজ মোহাম্মদ সোহাগের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
এ ছাড়া চেম্বারের সহসভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ, বিকাশ চন্দ্র সাহাসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ দেশের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য চেম্বারের সভাপতি, পরিচালক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে কাজ করতে চান। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ ও শিল্প খাতের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
মোহাম্মদ সোহাগ আরও বলেন, নারায়ণগঞ্জ দেশের শিল্প ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আদায়ে এ জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা তার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর