শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মানবিক কর্মকাণ্ডে আলোচনায় কাউসার, চেয়ারম্যান পদে বাড়ছে আলোচনা দেড় বছরের ধারাবাহিকতা, একবেলার খাবারে শত শিশুর হাসি দালাল খুঁজতে ভূমি অফিসে ডিসির আকস্মিক অভিযান আজকের শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ – মামুন মাহমুদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে – মাওলানা মোঃ আব্দুল জব্বার আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি পরিকল্পিত নগর গঠনে এনডিএ’র পাশে থাকার প্রত্যয় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ‘খালেদ ও আরিফ’-এর বিরুদ্ধে আইএসপিএবি’র কঠোর নিষেধাজ্ঞা ধর্মগঞ্জ ব্র্যাক স্কুল সংলগ্ন বিএনপি নেতা মজনুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ ফতুল্লার উন্নয়নে শিক্ষিত নেতৃত্বের ডাক: আলোচনায় আমির হামজা

মানবিক কর্মকাণ্ডে আলোচনায় কাউসার, চেয়ারম্যান পদে বাড়ছে আলোচনা

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সমাজসেবক মো. কাউসারের নাম স্থানীয়ভাবে বেশ আলোচনায় রয়েছে। পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচিত মুখ হিসেবে উঠে এসেছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্র জানায়, ছাত্ররাজনীতি থেকে রাজনৈতিক পথচলা শুরু করে ধীরে ধীরে যুবরাজনীতিতে নিজের অবস্থান গড়ে তোলেন মো. কাউসার। দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, গত প্রায় ১৭ বছর ধরে নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি মাঠের রাজনীতি থেকে সরে যাননি। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা, কারাবরণ এবং নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তার সহকর্মীরা। তবে এসব পরিস্থিতি তাকে জনসম্পৃক্ততা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি।

এলাকার বাসিন্দাদের অনেকেই মনে করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগেও নিয়মিত অংশ নেওয়ার কারণে মো. কাউসার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি জনবান্ধব ভাবমূর্তি তৈরি করেছেন বলে তাদের অভিমত।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন স্থানে নানা ধরনের বিতর্ক সামনে এলেও মো. কাউসারকে ঘিরে স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক অভিযোগ প্রকাশ্যে আসেনি। এ বিষয়টিও তার গ্রহণযোগ্যতা বাড়াতে ভূমিকা রেখেছে বলে তারা মনে করছেন।

মো. কাউসার বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের কল্যাণের একটি মাধ্যম। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও প্রত্যাশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। জনগণ সুযোগ দিলে সাদিপুর ইউনিয়নে সুশাসন, উন্নয়ন ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. কাউসারকে নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে। তাদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা ভবিষ্যতে তাকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।

তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই স্থানীয় রাজনৈতিক সমীকরণ ও ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে কার ভাগ্যে বিজয়ের মুকুট উঠবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর