শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দালাল খুঁজতে ভূমি অফিসে ডিসির আকস্মিক অভিযান আজকের শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ – মামুন মাহমুদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে – মাওলানা মোঃ আব্দুল জব্বার আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি পরিকল্পিত নগর গঠনে এনডিএ’র পাশে থাকার প্রত্যয় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ‘খালেদ ও আরিফ’-এর বিরুদ্ধে আইএসপিএবি’র কঠোর নিষেধাজ্ঞা ধর্মগঞ্জ ব্র্যাক স্কুল সংলগ্ন বিএনপি নেতা মজনুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ ফতুল্লার উন্নয়নে শিক্ষিত নেতৃত্বের ডাক: আলোচনায় আমির হামজা রেকর্ডের বরপুত্র মেসি অষ্টমাকাশে মেসি

দালাল খুঁজতে ভূমি অফিসে ডিসির আকস্মিক অভিযান

খবর প্রতিদিন রিপোর্ট / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ভূমি অফিসে দালালচক্র, হয়রানি ও দুর্নীতির অভিযোগ নতুন নয়। এসব অভিযোগের বাস্তব চিত্র দেখতে এবার আকস্মিকভাবে মাঠে নামলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা ও রাজস্ব মুন্সিখানা শাখা পরিদর্শন করেন তিনি। এ সময় সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলে সরাসরি তাদের অভিজ্ঞতা শোনেন এবং অফিসে দালালের উপস্থিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখেন।

পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে অবস্থানরত কয়েকজনের পরিচয় ও কাগজপত্র যাচাই করেন। কেউ দালালের মাধ্যমে সেবা নিতে এসেছেন কিনা কিংবা কোনো অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে কিনা, সে বিষয়েও খোঁজ নেন। সেবা প্রত্যাশীদের কাছে জানতে চান, সরকারি সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবি, অনিয়ম বা হয়রানির মুখে পড়তে হয়েছে কিনা।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জনগণের জন্য সরকারি অফিস। এখানে কোনো দালালচক্র বা দুর্নীতিবাজের স্থান নেই। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন নিয়মিত চলবে। কোনো কর্মকর্তা-কর্মচারী বা দালালের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি কিংবা হয়রানির অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিটি দপ্তরে সেবা প্রত্যাশীরা যেন দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। জনসেবার মানোন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আকস্মিক এ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় কয়েকজন সেবা প্রত্যাশী জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের ভাষ্য, ভূমি ও রাজস্ব অফিসে নিয়মিত এ ধরনের নজরদারি থাকলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে, দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে কাঙ্ক্ষিত সেবা পাবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর