বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

আড়াইহাজারে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
আড়াইহাজারে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নয়নাবাদ বাজারের পেছনের নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন জেলে নদীতে জাল ফেলে মাছ ধরার সময় একটি মরদেহ তাদের জালে আটকে উঠে আসে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন খাগকান্দা নৌপুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে একটি লুঙ্গি ও শার্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটি ফুলে গেছে এবং চামড়া উঠে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মালেক খসরু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর