মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ কে জিতবে ২০২৬ বিশ্বকাপ? মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহ করা হবে: ফখরুল কিন্ডারগার্টেন শিক্ষকদের বেতন-ভাতা ও প্রশিক্ষণে বিশেষ বরাদ্দ চাইলেন কাওসার মাহমুদ ফুটবলের সবচেয়ে বিখ্যাত ছবি: পেলের কাঁধে ইতিহাস, মেসির হাতে পূর্ণতা রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর, হামলা আহত- ১০ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন : নাসিরউদ্দিন পাটোয়ারী নারায়ণগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে চার মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চলবে: সাখাওয়াত হোসেন খান

মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহ করা হবে: ফখরুল

খবর প্রতিদিন রিপোর্ট / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও পানির চাহিদা পূরণে মেঘনা নদীর পানি আধুনিক প্রযুক্তির মাধ্যমে শোধন করে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ভূ-উপরিস্থ পানির উৎস ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীবাসীর জন্য নিরাপদ পানির সরবরাহ আরও জোরদার হবে।

তিনি জানান, প্রকল্পটি পুরোপুরি চালু হলে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সরবরাহ করা সম্ভব হবে। এতে প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে রাজধানীতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা অনেক বেশি। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু হলে এই নির্ভরশীলতা কমবে এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের কারণে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা অনেকাংশে হ্রাস পাবে।

পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তারা জানান, অবকাঠামোগত নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে-১৭ অংশের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর