বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ শহীদ জিয়ার স্মরণসভা ঠেকাতে ‘কৌশলী নিষেধাজ্ঞা’! বার সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ একটি প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে: মাসুদুজ্জামান জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদের দোয়া মাহফিল সাংবাদিক সাব্বির হোসেনের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত রমজান ও গাজী শেষ, এবার কি ব্লাক জনির পালা? আশার ‘নতুন চ্যালেঞ্জ’

নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ

খবর প্রতিদিন রিপোর্ট / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তির খবরে রাতেই শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার বাড়ি ‘চুনকা কুটির’-এ অনুসারীদের ভিড় দেখা গেছে।

বুধবার (৩ জুন) রাত ১২টায় আইভীর বাড়ি ‘চুনকা কুটির’র সামনে এ দৃশ্য দেখা যায়।

রাত ১০টা থেকেই আইভীর বাড়ির সামনে এলাকাবাসী ও তার কর্মী-সমর্থকরা ভিড় করতে থাকেন। অনেকেই বাড়ির ভেতরে অবস্থান নেন।

রাত ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। এ সময় বাড়ির গেটের সামনে অবস্থান নেওয়া আইভীর সমর্থকদের সরে যেতে বলা হয়।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে। আইনের কোনো ব্যত্যয় ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে।

এর আগে রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পান সেলিনা হায়াৎ আইভী। তার মুক্তির খবরে কারাগারের বাইরেও উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে গত ১০ মে ১০টি মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এর আগে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। ওই আদেশ বহাল থাকায় তার মুক্তির পথ অনেকটাই উন্মুক্ত হয়।

বাকি দুটি মামলাতেও হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরে ১৭ মে আপিল বিভাগ ওই দুটি মামলাতেও হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। ফলে আইভীর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন কার্যকর হওয়ায় তার মুক্তির আর কোনো আইনি বাধা না থাকায় তার মুক্তি মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর