শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁয়ে লাইসেন্স বিহীন হসপিটালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গ্রেফতার ১ নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শকের বদলি ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন ৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার সেলিম প্রধানের জামিন ঠেকাতে একের পর এক মিথ্যা মামলা- মানববন্ধনে রূপগঞ্জবাসী

রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

খবর প্রতিদিন রিপোর্ট / ১২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভায় সরকারি অনুমোদন ও বিএসটিআই লাইসেন্স অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়,তারাব বাজারের ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম ও রূপসী সুইসগেট এলাকার ব্যবসায়ী আব্দুল বাতেন দেওয়ানসহ দুটি ব্যক্তি প্রতিষ্ঠান কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং করে বাজারজাত করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে জহিরুল ইসলাম ও বাতেন দেওয়ানসহ সংশ্লিষ্ট মালিকপক্ষকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং অপরটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রাব ১১ সিনিয়র সহকারী পরিচালক শামসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে এবং খাদ্যে ভেজাল রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীনভাবে যারা ভোজ্যতেল উৎপাদন ও বিপণন করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা নেওয়া হয়েছে।

তারিখঃ-০৯.০৪.২০২৬ইং

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর