রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের অভিযান

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যাপক অভিযান চালানো হয়েছে। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানাও আদায় করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় একটি চুন ফ্যাক্টরি ও সংলগ্ন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বাণিজ্যিক গ্রাহক শ্রেণির আওতায় থাকা ২ (দুই) ভাট্টি বিশিষ্ট চুন ফ্যাক্টরিতে প্রায় ৪,০০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস ব্যবহার করা হচ্ছিল। একই স্থানে আবাসিক গ্রাহকদের অবৈধ সংযোগও শনাক্ত করা হয়। এ সময় প্রায় ১০০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি পৃথক দুটি মামলার মাধ্যমে মোট ২৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপরদিকে, দ্বিতীয় ঘটনায় ৪ (চার) ভাট্টি বিশিষ্ট আরেকটি চুন ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়, যেখানে প্রায় ৮,০০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল। অভিযানে অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে ‘কিলিং’ করা হয়। এছাড়া এক্সকাভেটর ও ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্যাক্টরির সব ভাট্টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। সার্বিক তদারকি করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর