বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

খবর প্রতিদিন রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলাজুড়ে ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ব্যাপক অনুসন্ধানে উঠে এসেছে, সংগঠিত কয়েকটি চক্র প্রতিদিন সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কর্মকর্তাদের নানাভাবে হয়রানি করছে এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে।

বিশেষ করে ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ জনসাধারণের সরাসরি সেবাগ্রহণ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসব ভুয়া সাংবাদিকদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ রয়েছে, তারা দলবদ্ধভাবে গিয়ে কখনো তথ্য সংগ্রহের নামে, আবার কখনো বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে নামজারি, জমি সংক্রান্ত জটিলতা কিংবা বিভিন্ন অনুষ্ঠানের অজুহাতে চাঁদা দাবি করা যেন তাদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, এসব ভুয়া সাংবাদিকদের অনেকেই রাজধানী ঢাকা থেকে নামসর্বস্ব বা অপ্রচলিত পত্রিকার কার্ড সংগ্রহ করে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছে। আবার কেউ কেউ সাংবাদিক নেতা পরিচয়ে নিজেদের প্রভাবশালী হিসেবে জাহির করে সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের বিভ্রান্ত করছে। জেলাজুড়ে প্রায় ৭ থেকে ১০টি সক্রিয় গ্রুপ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।

এদের কার্যক্রমের মধ্যে রয়েছে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি কারে সরকারি কর্মকর্তাদের অযথা প্রশ্নবাণে জর্জরিত করা দপ্তরের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা সাধারণ মানুষের কাছ থেকেও বিভিন্ন অজুহাতে টাকা আদায় ব্যক্তিগত স্বার্থে সাংবাদিকতার নাম ব্যবহার করে প্রভাব খাটানো ভুক্তভোগী অনেক কর্মকর্তা ও সাধারণ মানুষ জানিয়েছেন, এসব ভুয়া সাংবাদিকদের আচরণ এতটাই অশোভন ও অগ্রহণযোগ্য যে অনেক বিষয় প্রকাশযোগ্য নয়। এতে করে একদিকে সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রকৃত সাংবাদিকদের সম্মানও ক্ষুণ্ন হচ্ছে।

সচেতন মহল মনে করছে, প্রকৃত সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা বলছেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা ও হয়রানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

জনসাধারণের জোর দাবি প্রশাসন দ্রুত এ বিষয়ে সক্রিয় হয়ে ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে আইনের আওতায় আনুক। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর