রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা

বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

খবর প্রতিদিন রিপোর্ট / ৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

আবারও বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের দাম। এক ধাক্কায় নতুন করে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪০০ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৯’শ টাকা। যা সপ্তাহখানেক আগেও ছিল ১২ কেজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫’শ টাকা। তবে এই দামে কোথাও সিলিন্ডার পাওয়া যেত না । ক্রেতাদের ৪-৫শ’ টাকা বেশি দিয়েই গ্যাস সংগ্রহ করতে হচ্ছে ।নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কারনে বিপাকে পরেছে নিম্ন আয়ের মানুষেরা।

এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানি থেকেই চলতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। তৃণমূলের ভোক্তা পর্যায়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। স্থানীয় পর্যায়ে গত মাসে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫০০ টাকা। এখন তারা বিক্রি করছেন ১ হাজার ৯০০ টাকা। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস হবার উপক্রম হয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

বন্দর ঘারমোড়া এলাকার বিসা মিষ্টান্ন ভান্ডারের মালিক বিসা বলেন, ১ সপ্তাহ আগে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে এনেছেন। সিলিন্ডার প্রতি ৪শ’ টাকা বৃদ্ধিতে রান্নায় অনেক খরচ বেড়েছে ।

রুবেল নামে এক ব্যক্তি বলেন, ‘গত মাসেও ১২ কেজি গ্যাস সিলিন্ডার সাড়ে ১ হাজার ৫০০ টাকায় কিনে এনেছি। এ মাসে একই পরিমাণের সিলিন্ডার কিনতে হচ্ছে ১ হাজার ৯শ’ টাকায়। এমনিতেই আয় রোজগার তেমন একটা নেই। অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার কিনে আনতে কষ্ট হচ্ছে। কিন্তু বেতন তো বাড়ে নাই। তাই গ্যাস বাদ দিয়ে জ্বালানি কাঠেই ফিরতে হবে।’

ঘারমোড়া বাজারের গ্যাস সিলিন্ডারের বিক্রেতা জামাল মিয়া বলেন, ‘দাম বৃদ্ধির কারণে দুদিন ধরে ব্যবসা মন্দা যাচ্ছে। এ মাসে আমরা পাইকারিভাবেই অতিরিক্ত দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। তাই আমরাও কিছুটা দাম বৃদ্ধি করে বিক্রি করছি। এতে ক্রেতাদের সঙ্গে ঝগড়া পর্যন্ত হচ্ছে। তাই দাম কমানোই ভালো।’

বিভিন্ন তথ্য সুত্রে জানা গেছে , এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সারাদেশে ৩০টি কোম্পানি রয়েছে। প্রত্যেকটি কোম্পানিই আলাদা আলাদা করে সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে। ইরান যুদ্ধের কারনে কাঁচামাল আনতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বাইরের দেশ থেকে। কাঁচামাল কিনে আনতেই কিছুটা বাড়তি দাম দিতে হচ্ছে। ‘খুচরা বিক্রেতাদের কাছে ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫০০ টাকা করে বিক্রি করতে হয় । তবে পরিবহন খরচসহ কিছুটা বাড়ায় দাম বেশি নিতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর