বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ২ লাখ টাকা রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫ লাইসেন্স সংক্রান্ত অনিয়ম: নারায়ণগঞ্জে দুই ক্লিনিককে জরিমানা স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা চাইলেন দিপু ভূঁইয়া ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হলেন খন্দকার আল-আমিন নারায়ণগঞ্জে গভীর রাতে পৃথক আরেকটি যৌথ অভিযানে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ, একজনকে কারাদণ্ড আড়াইহাজার থানায় এসে পালানো আসামি গ্রেফতার বন্দরে স্কুল এন্ড কলেজের টাকা আত্মসাতের অভিযোগ সাবেক ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

রূপগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৫

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা এবং ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ছাত্রদল নেতার স্বজনসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী দোলন ভূঁইয়া ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। এই ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আতলাশপুর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্থানীয় একটি চক্র দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযুক্তরা ওই প্রতিষ্ঠানে গিয়ে পুনরায় চাঁদা দাবি করলে স্থানীয়রা তাতে বাধা দেন। এর জের ধরে একই দিন বিকেল ৫টার দিকে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল সন্ত্রাসী আতলাশপুর এলাকায় দোলন ভূঁইয়ার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালায়।

হামলাকারীরা কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ছবি ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এরপর তারা লুৎফর রহমান ভূঁইয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা লুৎফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভূঁইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভূঁইয়া (৫৭) ও জাকারিয়া ভূঁইয়াকে (৪৩) বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

আহতদের মধ্যে শাহাদাত হোসেনের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত এবং সাখাওয়াত হোসেনের মুখে গুরুতর আঘাত রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। দোলন ভূঁইয়া জানান, হামলায় তার কার্যালয় ও দোকানে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং সন্ত্রাসীরা মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে গেছে। ঘটনার পর ওই এলাকার কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ছাত্রদল নেতার কার্যালয় ও দোকানে হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর