শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা চাইলেন দিপু ভূঁইয়া

খবর প্রতিদিন রিপোর্ট / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, হামের সংক্রমণ নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলায় বর্তমানে ৭৫ হাজার ডোজ টিকা মজুদ রয়েছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত। তবে তিনি বলেন, বিগত সরকারের সময়ে যথাসময়ে হামের বুস্টার ডোজ দেওয়া হলে এভাবে রোগটির বিস্তার ঘটত না।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, খুব শিগগিরই সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে।

রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, তারা হামের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল। এছাড়া জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি হেল্পলাইন চালু করা হবে। সংক্রমণের লক্ষণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগের পাশাপাশি চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, রূপগঞ্জের সকল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করে এলাকাটিকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলো দ্রুত আধুনিকায়নের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ হাসপাতালের চিকিৎসকরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর