মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা। ফতুল্লায় বাসায় চুরি: স্বর্ণালংকার-নগদসহ দুই পেশাদার চোর গ্রেপ্তার। অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারীঅ তিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা। নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফতুল্লায় জমিয়া ইসলামিয়া দায়েমীয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা।

মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

খবর প্রতিদিন রিপোর্ট / ৭৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দও।

সভায় বক্তারা বলেন, লাঙ্গলবন্ধ স্নান উৎসব হিন্দু সম্প্রদায়ের একটি অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসবে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থী অংশগ্রহণ করেন। তাই আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানি সরবরাহ, পর্যাপ্ত আলোকসজ্জা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন এবং উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি গ্রহণের কথা জানান। প্রধান অতিথি এমপি আবুল কালাম বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগিতায় উৎসবটি সফলভাবে সম্পন্ন করা হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এবং উৎসব সফল করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও লাঙ্গলবন্ধে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

সবাই উপস্থিত ছিলেন, হিন্দু সম্প্রদায়ের অন্যান্য সংগঠনগুলো সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেত্রবিন্দু এবং উপস্থিত ছিলেন, সভাপতি মহাতীর্থ নাঙ্গলবন্দ স্লোতন উৎসব স্থান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটি, শ্রী সরোজ কুমার সাহা। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সহ-সভাপতি বিমল চৌধুরী, যুগ্ম সম্পাদক শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, লাইব্রেরী সম্পাদক রতন সাহা, সহ- দপ্তর সম্পাদক সুমন দে, সদস্য দিলীপ সাহা, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক , হিন্দু মহাজোটের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গৌরাঙ্গ সাহা,সাধারণ সম্পাদক শ্রী শম্ভুনাথ দে, মহামায়া সেবা আশ্রম, ঢাকা হিন্দু সংস্কার সমিতি সহ অনান্য সেবা ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর