বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

নারায়ণগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট: / ৫৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

রূপগঞ্জে দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে–পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৈঠকে বসেন। বৈঠকে কর্মসূচির তালিকায় নাম আগে–পরে দেওয়াকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, সিনিয়র সহ-সভাপতি আজাহার, যুবদল সভাপতি রিপন ও এমরানকে মারধর করে। মারধরের একপর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে পূর্ব শত্রুতার জেরে তর্কের এক পর্যায়ে ভিক্টিমকে মারধর করলে সে হাসপাতালে মারা যায় বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর