রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের মনোনয়নপত্র সংগ্রহ

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:- / ৫৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনে বিএনপি থেকে তিনবারের নির্বাচিত সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় আড়াইহাজার থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রূপচান মিয়া, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিরাজ মিয়া, যুগ্ম আহবায়ক মো. আল আমিন মোল্লা, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী মিয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব মো. শাহাবউদ্দিন ভূঁইয়া, আড়াইহাজার থানা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. পনির মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভূঁইয়া, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন বাচ্চু, জেলা শ্রমিক দলের সহ সভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য হাজি মজিবরআড়াইহাজার থানা জাসাস এর সাংগঠনিক সম্পাদক মো. মামুন মিয়াসহ আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর