বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় আহত ১২

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:- / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় কম পক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে রোববার ( ৯ নভেম্বর) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া এলাকায়। এ সময় ১০টি বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।

আড়াইহাজার থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে ওই গ্রামের মুঞ্জুর হোসেন জানান, একই গ্রামের শহিদুল্লা, তাহের আলী, আবু ছিদ্দিক গংদের সহিত তাহার পরিবারের দীর্ঘ দিনের খূঁটিনাটি বিষয় নিয়া পূর্ব বিরোধ চলে আসছিল। এ কে কেন্দ্র করে ঘটনার দিন সকাল ১০টার দিকে শহিদুল্লা, তাহের আলী, আবু ছিদ্দিক গং ২৫/২৬ জন লোক নানা প্রকার ধারালো ও ভোতা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মুঞ্জুর হোসেনের বাড়ীসহ তার প্রতিবেশি ১০টি বাড়ীতে এক যোগে সন্ত্রাসী হামলা করে। এ সময় হামলাকারীরা ওই বাড়ী গুলোতে ভাংচুর ও লুটপাট চালায় এবং হারুন অর রশিদ, সরলা, কুহিনুর, মনির, মঞ্জুর হোসন, ফয়সাল, আশ্রাফুল, এমরান, মোস্তফা, হাসু সহ কমপক্ষে ১২ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে। পরে একই দিন বিকেলে মুঞ্জুরের এক চাচা জমিতে ঘাস কাটতে গেলে অভিযুক্তরা তাকেও কুপিয়ে জখম করে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর