শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সদর-বন্দরবাসীর অনুরোধে না’গঞ্জ- ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা কম. সাঈদ আহমেদ’র

সৈয়দ রিফাত: / ১০৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়ানো কম. সাঈদ আহমেদ (ফাইল ছবি)
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়ানো কম. সাঈদ আহমেদ (ফাইল ছবি)

প্রায় ১ যুগ সময় পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে তৎকালীন ১৯ জোটে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)। দলটির সভাপতি কমরেড সাঈদ আহমেদের নেতৃত্বে সেসময় জোটে অংশ নেয়ার পর ২০ দলীয় জোটের পরিচিতি বহন করে বিএনপি। ২০১৪ সালে স্বয়ং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে জোটের অন্তর্ভুক্ত হওয়া দলটির সভাপতি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা কম. সাঈদ এবার নারায়ণগঞ্জ- ৫ আসনের ধানের শীষ প্রতীকে নির্বাচনের ইচ্ছে প্রকাশ করেছিলেন। যদিও ভাগ্য সহায়ক হয়নি তার! আত্মবিশ্বাসী হয়ে ধানের শীর্ষ পাবেন; এই কথা জানালেও শেষতক নারায়ণগঞ্জ- ৫ আসনের ধানের শীষ পেয়েছেন সদ্য বিএনপিতে যোগদানকারী ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। তবে, হাল ছাড়েননি কম. সাঈদ আহমেদ। একরকম বিদ্রোহ ঘোষণা করেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জোড়ালো ঘোষণা দিয়েছেন জোটের শীর্ষ এই নেতা।

খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়তাবাদী জোটের শীর্ষ নেতা কমরেড সাঈদ আহমেদ বন্দরের নবীগঞ্জ কদম রসূল বড়বাড়ির কৃতি সন্তান, সাবেক নারায়ণগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাঈন উদ্দীনের বড় ছেলে। বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর কেন্দ্রীয় সভাপতি, জাতীয়তাবাদী জোটের শীর্ষ নেতা কমরেড সাঈদ আহম্মেদ এর রাজনৈতিক জীবনের শুরু থেকেই সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন বলে দাবি করেন তার অনুসারীরা।

সূত্র বলছে, ২০১৪ সালের ২৮ শে জুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে ১৯ দলীয় জোটে কমরেড সাঈদ আহম্মেদ এর নেতৃত্বে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত হয়। তারপর থেকে কমরেড সাঈদ আহম্মেদ এর নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করে। তারই ধারাবাহিকতায় কমরেড সাঈদ পরে যায় স্বৈরাচার খুনি হাসিনার পেটুয়া বাহিনীর টার্গেটে, একাধিক মামলার হামলা নিয়ে রাজপথের সক্রিয় ভূমিকা পালন করায় তার বিরুদ্ধে দেয়া হয় গায়েবী সব মামলা। ফলে, বারবার কারা নির্যাতিত হয়ে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৫ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন তিনি। জাতীয় ঐক্যের ও দলের স্বার্থে ড. কামাল হোসেনের প্রার্থী এসএম আকরাম সাহেবকে সমর্থন দিয়ে নিজের নমিনেশন প্রত্যাহার করে নেন কমরেড সাঈদ। এবার জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়ন পাওয়ার কথা থাকলেও বিএনপির হাইকমান্ড ও জোট থেকে নমিনেশন দেয়া হয়নি নির্যাতিত এই নেতাকে। তবে স্থানীয় জনগণের অনুরোধে, নারায়ণগঞ্জ সদর-বন্দর (৫) আসন থেকে স্বতন্ত্র পদপ্রার্থী নির্বাচন করার জোড়ালো ঘোষণা দেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে কমরেড সাঈদ আহমেদ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে যে পরিমাণ সেক্রিফাইস (আত্মউৎসর্গ) আমি করেছি তার স্বাভাবিক চোঁখেও বিরল। অথচ, কি পেলাম আমরা? ২০১৪ সাল থেকে বিএনপির সাথে জোটে আছে বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল)। এবারের নির্বাচনে জোট হিসেবে সদর-বন্দরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণার শেষ দিন পর্যন্ত সবুজ সংকেত দিয়ে রাখা হলেও মনোনয়ন ঘোষণার দিন আশ্চর্য্যজনকভাবে নব্য এক ব্যবসায়ী নেতাকে ধানের শীষ তুলে দেয়া হয়। সত্যি বলতে, এই সিদ্ধান্ত আমায় চরমভাবে ব্যাথিত করেছে।

তিনি আরও বলেন, যদি বিএনপির কোন ত্যাগী নেতাকেও ধানের শীষ তুলে দেয়া হতো তাহলেই ঐক্যের স্বার্থে মেনে নিতাম। ওই ঘোষণার পর থেকে বিষন্ন মনে শুধু ভাবছিলাম কি করে তারা এই সিদ্ধান্ত নিলো। আগামী নির্বাচনে আমার নির্বাচন করার ইচ্ছে প্রায় মরে গিয়েছিল। তবে, সদর-বন্দরের সচেতন নাগরিক ও জণগনের আপ্রাণ অনুরোধে আমি প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছি। আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে দীর্ঘদিনের উন্নয়ণ বঞ্চিত সদর-বন্দরবাসী তথা নারায়ণগঞ্জ- ৫ আসনের জণগনের জন্য আমি লড়বো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর