রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

নারায়ণগঞ্জে দিপু-আজাদ-মান্নান-মাসুদেই আস্থা রাখলো বিএনপি

সৈয়দ মুহাম্মদ রিফাত: / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হয়েছে সারাদেশে ধানের শীষে প্রতীক এর প্রার্থীদের নাম। যদিও ৩০০ আসনের ভেতর আপাতত ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম পাঠ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ধারাবাকিতায় নারায়ণগঞ্জের ১টি আসন পরেছে অ-ঘোষিত ৬৩ আসনের তালিকায় আর বাকি চারটি ঘোষিত ২৩৭ আসনে। তন্মধ্যে, নারায়ণগঞ্জ- ৪ আসন ব্যাতীত অন্য সব আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা সম্পন্ন হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭ প্রার্থীর নাম পাঠ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিবের ঘোষিত তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ’র কান্ডারী ঘোষণা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নাম। নারায়ণগঞ্জ- ২ আসনে টিকিট পেয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ- ৩ আসনে মনোনয়ন পেয়েছেন ‘ধানের শীষ’ না পেলে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেয়া আলোচিত আজহারুল ইসলাম মান্নান। যিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদের দায়িত্বে আসীন রয়েছেন। তবে, যে আসনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল নারায়ণগঞ্জবাসী সেই আসনটিতে কারও নাম ঘোষণা করেনি বিএনপির হাইকমান্ড। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ- ৪ আসনে পরবর্তীতে ঘোষণা করা হবে প্রার্থীর নাম। যদিও আরেক আলোচিত আসন তথা নারায়ণগঞ্জ- ৫ (সদর-বন্দর) এলাকায় চমক দেখিয়ে বিএনপির মনোনয়ন নিশ্চিত করেছেন মডেল গ্রুপের কর্ণধার ও সদ্য বিএনপিতে যোগদান করা মাসুদুজ্জামান মাসুদ। ৪টি আসনে ঘোষিত চারজন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভ্যাব্য প্রার্থী হয়ে রইলেন।

প্রার্থী ঘোষণা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর পর ২৩৭ আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছেন, তারা যে সমস্ত আসনে আগ্রহী সে সমস্ত আসনে প্রার্থী দেয়া হয়নি সেখানে আমরা আলোচনার মাধ্যমে প্রার্থী ঘোষণা করবো। এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেই পরিবর্তন হতে পারে। বিশেষ করে, আমাদের শরীক দলগুলোর সাথে আলোচনা এবং স্থায়ী কমিটি যদি মনে করে কোন আসনে পরিবর্তন আনবে, সেক্ষেত্রে নিয়ম মেনে পরিবর্তন আনা হতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর