শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁয়ে পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই পৃথক স্থানথেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকা ও টিপুরদী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সোনারগাঁয়ের বিজয়নগর এলাকার রিজওয়ান মিয়া (১৯) ও বন্দর উপজেলার মদনপুর এলাকার আব্দুস সাত্তার (৪০)।

পুলিশ জানায়, নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকার নতুন সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে রিজওয়ান মিয়ার মরদেহ। খবর পেয়ে তালতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তালতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রিজওয়ানকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় চৈতী কম্পোজিট ফ্যাক্টরির পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কাচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাত্তার মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর