রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল!

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা হেফাজত থেকে আসামি পলায়নের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ক্লোজড হওয়া উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে পুনরায় নিজ কর্মস্থলে পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসআই জহিরুল পুনরায় তার কর্মস্থল আড়াইহাজার থানায় যোগদান করেন।

এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী জানান, গত ৩০ মার্চ থানা থেকে আসামি পলায়নের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। নিবিড় তদন্ত শেষে এসআই জহিরুলের বিরুদ্ধে কোনো দায়িত্ব অবহেলা বা পলায়নের ঘটনায় তার সংশ্লিষ্টতা পায়নি কমিটি। গতকাল বুধবার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলে তিনি পুনরায় আড়াইহাজার থানায় যোগদান করেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ বিকেলে আড়াইহাজার থানা হেফাজত থেকে হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাইল হোসেন কৌশলে পালিয়ে যান। ওই ঘটনায় প্রাথমিক দায়িত্ব অবহেলার অভিযোগে থানার সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলামকে তাৎক্ষণিক ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে পুলিশি অভিযানে পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর