মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা তারাবো পৌর বিএনপির আহ্বায়ক ওসমানের অর্থলোপাটের মহাপ্রকল্প

মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধা পুরস্কার বিতরণী–২০২৬ অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা। তাঁর দক্ষ নেতৃত্বে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পুরাতন ভবনের অবস্থা, শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর, জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকূল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ এবং মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু।

শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর