নির্বাচনে ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিবেন: মাও. মঈনুদ্দিন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ- ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, “দেশে কুরআনের আইন চালু হলে আর কোনো অন্যায়, অবিচার বা নির্যাতন থাকবে না। তাই ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাই।” রবিবার (১৯ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ইসদাইর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিগত আমলে এই আসনের এমপি উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করেছেন, বিন্দুমাত্র কাজ করেননি। জামায়াত ক্ষমতায় এলে ইসদাইরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও অন্যায়মুক্ত করে পরিকল্পিতভাবে উন্নয়নের জন্য গড়ে তুলবো।”
গণসংযোগটি মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে, কর্ম পরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্য মাওলানা ওমর ফারুকের উপস্থিতিতে শহরের অক্টো অফিস থেকে শুরু করে ইসদাইর বাজার হয়ে রেল লাইন পর্যন্ত চলে। এতে সাংগঠনিক পশ্চিম থানা আমীর মজিবুর রহমান শেখ, পূর্ব থানা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, থানা নায়েবে আমীর নজরুল ইসলামসহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।








আপনার মন্তব্য প্রদান করুন...