শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

সরকারি হাসপাতাল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা : ডিসি

খবর প্রতিদিন রিপোর্ট / ৮১৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সরকারি হাসপাতাল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা : ডিসি

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর জোর দেন। তিনি মন্তব্য করেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার বিস্তার রোধ এবং মশার কামড় থেকে নিজেদের রক্ষা করা অপরিহার্য। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “বাড়ির আশেপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে, মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরতে হবে।” এছাড়া, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তিনি তুলে ধরেন।

জেলা প্রশাসক আরও বলেন যে, সরকারি হাসপাতালগুলো মূলত দরিদ্র ও নি¤œ আয়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা। সরকারি হাসপাতালে তুলনামূলক কম বা বিনামূল্যে চিকিৎসা খরচ, ঔষধ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানের কারণে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়। তিনি চিকিৎসকদের প্রতি মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবুল বাশারসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের পর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এছাড়াও হাসপাতাল চত্বরে জেলা প্রশাসক একটি নারিকেল গাছের চারা রোপণ করেন এবং “গ্রিন এন্ড ক্লিন” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর