মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

‘হাসিটা তার নদীর ঢেউ’

সৈয়দ রিফাত: / ২৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ভোরের প্রথম আলোয় যেমন শিশির টলমল করে,
তেমনি তার চোখে ঝরে অচেনা স্বপ্নের নীড়।
চুলের ছায়ায় লুকিয়ে থাকে দুপুরের নরম হাওয়া,
মুখে তার নীল আকাশের নীরবতার ছোঁয়া পাওয়া।

হাসিটা তার নদীর ঢেউ—ছন্দে ভরা, নিঃশব্দ গান,
অজান্তে সে ছুঁয়ে যায় সময়ের সব আয়োজন।
পদচারণায় যেন মৃদু বৃষ্টি,
দৃষ্টিতে জেগে ওঠে এক টুকরো কবিতা—অলিখিত, অদৃশ্য, চিরচেনা।

সে জানে না, তার নিস্পাপ হাসিতে
পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে যায়—
যেন সময়ও তাকিয়ে থাকে, নিঃশব্দ বিস্ময়ে,
কিশোরীর সেই অনন্ত সৌন্দর্যের দিকে।

সৈয়দ রিফাত

বার্তা সম্পাদক, দৈনিক খবর প্রতিদিন

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর