সোনারগাঁয়ে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১
খবর প্রতিদিন রিপোর্ট: সোনারগাঁয়ে অভিযান চালিয়ে মাদকসহ চালানসহ স্বপন দত্ব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ স্বপন দত্তকে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার স্বপন দত্ব কুমিল্লার কোতয়ালী থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার রাজমঙ্গলপুর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।








আপনার মন্তব্য প্রদান করুন...