শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের  ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

খবর প্রতিদিন রিপোর্ট: ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের  ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের সদস্য। প্রস্তুতি সভায় আরও কয়েকজন শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা থাকলেও তারা সেখানে আসেননি।

‎পুলিশ আরও জানায়, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

পরে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের প্রায় সবাই সাদা পাঞ্জাবি পরিহিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর