বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেফতার।

খবর প্রতিদিন রিপোর্ট / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে আরও ৩ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারকৃত ১০ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল বারিক, অফিসার ইনচার্জ (ওসি), সিদ্ধিরগঞ্জ থানা।

পুলিশ জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কালো রঙের ধারালো ছুরি, ১২ ইঞ্চি লম্বা একটি স্টিলের চাকু এবং স্টিলের তৈরি আরও ৩টি সুইচ গিয়ার চাকু।

গ্রেফতারকৃতরা হলেন মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)।

এদিকে, একই রাতে পৃথক অভিযানে থানা পুলিশ ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করে। এছাড়া, ভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে রোববার (১ মার্চ) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর