রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

সরকারি হাসপাতালে যারা আসে তারা আমাদের ভাই,বোন তাদের দেশ ও রাষ্ট্রের স্বার্থে সর্বোচ্চ সেবা দিতে হবে: ডিসি

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গ্রিন অ্যান্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জেলা পরিষদের উদ্যোগে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আগত রোগীদের সুবিধার্থে ১টি সেল কাউন্টার ও ২টি পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর করেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

জেলা প্রশাসক হাসপাতাল চত্বরে ৪০টি বৃক্ষরোপণ করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ পরিদর্শন করে সামগ্রিক চিত্র অবলোকন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “আমরা সরকারি হাসপাতালে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। ডাক্তারদের ওভারলোডড অবস্থায় সেবা দিতে হচ্ছে, কিন্তু যারা আসে তারা আমাদের ভাই-নিকটাত্মীয়। তাদের দেশ ও রাষ্ট্রের স্বার্থে সর্বোচ্চ সেবা দিতে হবে।” এছাড়া ডেঙ্গু চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে নিজ নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানান।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর