শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

তারেক রহমানের নাম বিক্রি করে মিথ্যাচার; না.গঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা!

সৈয়দ মুহাম্মদ রিফাত / ৫৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা-সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। মামলাতে বহিষ্কৃত বিএনপি নেতা শাহ আলম ছাড়াও আসামী করা হয়েছে তার স্ত্রী, দুই সন্তান এবং সোহাগ ও শরীফ নামের দুই কর্মীকে। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির মনোনিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করতে ধারাবাহিক গণসংযোগে নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে সব জায়গায় উপস্থাপন করে চলেছেন শাহ আলম। প্রতীক বরাদ্দের পর থেকে; ‘দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা’- ‘তারেক রহমানের মার্কা হরিণ মার্কা’ স্লোগান ব্যবহার করে ভোটারদেরকে ধারাবাহিকভাবে বিভ্রান্ত করে চলেছেন বলেও অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডে সু-স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার পাশাপাশি নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করার কথা উল্লেখ্য করা হয়েছে আবেদনে।

বিষয়টি নিশ্চিত করে মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল বারী ভূইয়া সোনালী নিউজকে জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মোহাম্মদ শাহ আলম। যার ফলশ্রুতিতে, দল থেকে তাকে বহিষ্কার করা হয়। অথচ, তার নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠ পর্যায়ে হরিণ প্রতিককে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মার্কা হিসেবে উপস্থাপন করে চলেছেন। এতে করে সাধারণ মানুষ তথাপি ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। এটি সু-স্পষ্ট প্রতারণার পাশাপাশি জালিয়াতির শামিল।

তিনি আরও জানান, মূলত এসকল কারণেই আদালতে জালিয়াতির মামলাটি দায়ের করেছেন সাইফুল ইসলাম। আদালত অভিযোগ আমলে নেওয়ার পাশাপশি সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন বলেও জানান বাদি পক্ষের এই বিএনপিপন্থী আইনজীবী।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর