রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

না’গঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও ষোল লক্ষ টাকাসহ গ্রেপ্তার ৪

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৫১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত চারজনকে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকার বাসিন্দা নাঈম (৩৮)-এর বসতবাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় বাড়িটি তল্লাশি করে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং আনুমানিক ১৪ থেকে ১৫টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানকালে নাঈম ছাড়াও রুবেল ভূঁইয়া (৩৩), সুমন (৩০) ও রুনা আক্তার (৩৪)-কে আটক করা হয়। আটককৃত সবাই আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও নগদ অর্থের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর