বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, ‘আন্ডা রফিক’ নিয়ে চাঞ্চল্য

খবর প্রতিদিন রিপোর্ট / ২৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

  1.  নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত রফিকুল ইসলাম রফিক ওরফে ‘আন্ডা রফিক’কে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগেও রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় তাকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেছে। দীর্ঘদিন পলাতক থাকার পর হঠাৎ প্রকাশ্যে উপস্থিতি এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে। তবে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি আবারও গা ঢাকা দিয়েছেন।

এতে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, রফিকের বিরুদ্ধে জমি দখল, প্রতারণা, ভুয়া দলিল তৈরি, একই জমি একাধিকবার বিক্রি এবং ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

নাওড়া এলাকার বাসিন্দারা জানান, “সংবাদ প্রকাশের পর থেকেই তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না। আমরা শুনছি, সে দেশ ছাড়ার চেষ্টা করছে। দ্রুত ব্যবস্থা না নিলে সে পালিয়ে যেতে পারে।”

ভুক্তভোগী একাধিক পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় থাকলেও মামলার ধীরগতির কারণে হতাশা বাড়ছে। অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করলে বিচার পাওয়া আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি যদি প্রকাশ্যে ঘোরাফেরা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আসামি কোনোভাবেই আইনের বাইরে থাকতে পারবে না। জামিনে না থাকলে তাকে গ্রেফতার করা হবে।”

এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর