মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

রূপগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, দুই আসামি খালাস

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছানাউল্লাহ সরকার হত্যা মামলায় আক্তার সরকার নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ অক্টোবর সন্ধ্যা ৮টা থেকে ৮টা ১০ মিনিটের মধ্যে রূপগঞ্জে ছানাউল্লাহ সরকারকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি ও টেঁটা দিয়ে পেটানো এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিএনজিযোগে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পরদিন রূপগঞ্জ থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০২১ সালের ৩০ এপ্রিল রূপগঞ্জ থানার অভিযোগপত্র নম্বর-২০০ এর মাধ্যমে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি পরবর্তীতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন ছিল।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার এক নম্বর আসামি আক্তার সরকার (৪৫), পিতা মৃত আব্দুল লতিফ সরকার, সাং দিগুলিয়ারটেক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

অপরদিকে অভিযোগপত্রভুক্ত দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে অভিযোগ থেকে খালাস দেন আদালত।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে তা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর