বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রূপগঞ্জে পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই অবরোধের কারণে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মালিকপক্ষ দুই দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

দুপুর ১টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় অবস্থিত কারখানার সামনে শ্রমিকরা বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং শত শত যানবাহন আটকে পড়ে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডে প্রায় দেড় শতাধিক শ্রমিক কাজ করেন। কিন্তু গত পাঁচ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান তারা।

এ বিষয়ে জানতে প্রিমিয়ার স্টিল মিলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাখখির উদ্দিন জানান, “প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস নামের একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ দুই দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। এরপর শ্রমিকরা অবরোধ কর্মসূচি তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর