বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কারেন্ট জাল জব্দ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার বিশনন্দী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৈতনকান্দা ও দয়াকান্দা এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১ লাখ মিটার কারেন্ট জল জব্দ করা হয় ।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার ও স¤প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকার রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর