শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট ও মিষ্টি বিতরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ২২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডে লিফলেট ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হয় সদ্য বিএনপির কেন্দ্রীয় সদস্য পদ পাওয়া মাসুদুজ্জামান মাসুদ (মডেল মাসুদ)-এর পক্ষ থেকে। কর্মসূচিতে অংশ নেন আক্তার, মাসুদ, শাহআলম, রয়েল, রফিকুল, শুক্কুর, দয়াল, রমজান, আবু সাঈদ ও আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।

১৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনার) বলেন, “আজ আমরা ১৯ নং ওয়ার্ডবাসী অত্যন্ত আনন্দিত। শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান কেন্দ্র, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে আমরা মাসুদুজ্জামান মাসুদ ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি থেকে মাসুদ ভাইকে মনোনয়ন দিবে—আমরা সেই দিনের অপেক্ষায় আছি।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মাসুদ ভাইয়ের মতো একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী মানুষ প্রয়োজন।”

এসময় আরও উপস্থিত ছিলেন- আব্দুল রহিম, মো. শাহজাহান, মো. আক্তার হোসেন, শরিফ মিয়া, পিয়ার মোহাম্মদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর