শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

খবর প্রতিদিন রিপোর্ট / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বাতাসের মানের স্কোর ১৭১। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৭১। দ্বিতীয় স্থানে আছে ইরাকের রাজধানী বাগদাদ (স্কোর ১৬৭), তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত (স্কোর ১৫৮) এবং চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (স্কোর ১৫৭)। ঢাকার স্কোর ৭১, যা তাকে ২৭তম স্থানে রেখেছে। এই স্কোর ঢাকার বাতাসকে ‘সহনীয়’ মানের বলে নির্দেশ করে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদ্রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর