সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে: মান্নান নারায়ণগঞ্জ সদরে শুরু হলো ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতারা বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বন্দরে চাঁদার দাবিতে ডক ইয়ার্ডে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩জনের মৃত্যুদণ্ড সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭

বন্দরে চাঁদার দাবিতে ডক ইয়ার্ডে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

খবর প্রতিদিন রিপোর্ট / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
চাঁদার দাবিতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদার দাবিতে ডক ইয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হৃদয় (৩০) ও সুলতান মাহমুদ আপন (২৩)। তারা মামলার এজাহারভুক্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই মো. লুৎফর রহমান। তিনি জানান, মামলা দায়েরের পর আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরাবাদ এলাকা থেকে হৃদয় ও আপনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে বন্দরের নবীগঞ্জ ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোম্পানিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

এ সময় ফ্যাক্টরির মালিক মো. ইমান খানকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে এ ঘটনায় ফ্যাক্টরির ম্যানেজার মো. ফায়েজ আহম্মেদ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর