শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ এক হাতেই উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি, হেক্টর কাস্ত্রোর অবিশ্বাস্য গল্প আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও

ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ

খবর প্রতিদিন রিপোর্ট / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের মধ্য দিয়ে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এখন জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতি প্রণয়ন ও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, দেশের তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্পখাতের বিকাশে জিয়াউর রহমান দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন। তাঁর সময়েই শিল্প ও ব্যবসা সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক আব্দুস সবুর খান সেন্টু সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বিএনপি নেতা আওলাদ হোসেন, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক হানিফ সরদার, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর