বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

নিজ উদ্যোগে তীব্র শীতে শীতার্তদের পাশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড টিপুর ৫০০ কম্বল বিতরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

তীব্র শীতে মানবতার ঢাল হয়ে শীতার্ত ছিন্নমূল ও পথচারী মানুষের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। আপসহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন জানিয়ে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় সদস্য সচিবের ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক কাজ অব্যাহত রাখাই আমাদের লক্ষ্য। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর