বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নানা দাবিতে ডিসিকে আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি

খবর প্রতিদিন রিপোর্ট / ৩২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আমরা সম্মানিত শিক্ষকদের পাশে ছিলাম এবং থাকব। তবে জেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কার্যক্রমের সাফল্য ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

স্মারকলিপি প্রদান শেষে বক্তারা বলেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনা দ্রুত পরিশোধেরও দাবি জানানো হয়।
তারা আরও বলেন, “আমরা শিক্ষক, জাতি গঠনের কারিগর। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সৎভাবে উপার্জন করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণ দিতে এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক। অন্যথায় সারাদেশের শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে নামতে বাধ্য হবো।”

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সেক্রেটারি আব্দুল করিম খান এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মো. নুরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এইচ. এম. নাসির উদ্দিন, ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক কামাল উদ্দিন, সহসভাপতি আব্দুল ওহাব, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক পরিষদ সভাপতি মুফতি আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ মহানগর সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, জেলা সভাপতি মাওলানা মো. আব্দুল মজিদ, কলেজ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহজাহান মিয়া, কারিগরি শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর