বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ শহীদ জিয়ার স্মরণসভা ঠেকাতে ‘কৌশলী নিষেধাজ্ঞা’! বার সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ একটি প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে: মাসুদুজ্জামান জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদের দোয়া মাহফিল সাংবাদিক সাব্বির হোসেনের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত রমজান ও গাজী শেষ, এবার কি ব্লাক জনির পালা? আশার ‘নতুন চ্যালেঞ্জ’

‎‎না:গঞ্জে বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিশাল শোডাউন

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে এই বর্ণাঢ্য র‍্যালির সূচনা হয়। বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই, প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎হাজারো নেতা-কর্মী ও সমর্থক বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে নিয়ে অংশ নেন এই শোডাউনে। পুরো শহর মুখরিত হয়ে ওঠে “জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান জিন্দাবাদ” এবং মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিভিন্ন স্লোগানে।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক জহির আহমেদ সোহেল। তিনি বলেন,“প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”

তিনি আরও বলেন, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন, জনগণ তার নেতৃত্বে আবারও পরিবর্তনের প্রত্যাশা করছে।

‎র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, পাশাপাশি নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর