শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ৪১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত কে আটক করেছে ধামরাই থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয় টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

এর আগে (২ অক্টোবর) বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা আরিচার মহাসড়কে বাথুলি এলাকার হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলেন-ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের মৃত মান্নান হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪২),বরিশাল জেলার উজিরপুর থানার বরতা গ্রামের হাবিবুর রহমান শিকদারের ছেলে হাফিজুর রহমান টুকু (৪৭),বরিশাল জেলার মুলাদী থানার ভেদরিয়া গ্রামের কাঞ্চন ব্যাপারীর ছেলে ইমরান ব্যাপারী (৩৩),ফরিদপুর জেলার শিবারামপুর থানার মাদার ডাংগী গ্রামের সামসু কাজীর ছেলে ইলিয়াস কাজী(৩৭) ও ভোলা জেলার দুলার হাট থানার চর তোফাজ্জল গ্রামের সুরুজ্জামানের ছেলে মনির হোসেন (৪৭)। তবে বর্তমানে তারা ঢাকার বিভিন্ন জায়গায় বসবাস করে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা আরিচা মহা সড়কে বাথুলী হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে আরিচা গামী লেনে ডাকাতির প্রস্তুতি কালে ধামরাই থানার (এস আই) এস এম কাউসার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ ডাকাত গ্রেপ্তার করেন। এসময় তাদের সাথে থাকা ১ টি হাতুড়ি, ১ টি চাকু,৪ টি লোহার রড ও ১ টি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। তারা মহা সড়কের উপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দল দীর্ঘদিন ধরে অপহরন ছিনতাইয়ের সাথে জড়িত।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, উপজেলার বাথুলী এলাকায় হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত কে গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।শুক্রবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর