শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

খবর প্রতিদিন রিপোর্ট: সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় মো. মজিবুর রহমান (৫১) নিহত হয়েছেন।

‎শুক্রবার (১৪ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ব্যক্তির সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি পশ্চিমপাড়া মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা এবং আ. রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আনুমানিক ৫১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনরা মরদেহ দেখে মজিবুর রহমান হিসেবে তার পরিচয় নিশ্চিত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুক হক বলেন, ‘রাত আনুমানিক ৩টায় দুর্ঘটনার ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিলো। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছে। আবেদনটি যাচাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর