রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

টাকা ধার না দেওয়ায় হত্যাকাণ্ড, দেবরকে মৃত্যুদণ্ড

খবর প্রতিদিন রিপোর্ট / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহা (৮)-কেও কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে সাদিকুর রহমানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ মামলায় আসামি সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর