রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

ঝিনাইদহে প্রতিমা ভাঙচুর, একজনকে আটক

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বানানো প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাতে ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মনজের আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে দাবি করা হয়েছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে এলাকার মনজের আলী মন্দিরে ঢোকেন। একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দেন এবং পানিতে চোবান।
এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, ‘আজ ভোররাত চারটার পর্যন্ত আমাদের লোকজন মন্দিরের পাহারায় ছিলেন। এরপর মনজের আলী কাজটি করেন। তিনি অসুর, কার্তিক, সরস্বতীসহ ছয়টি বিগ্রহের মাথা ভেঙেছেন। সকাল ৯টার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।’

কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, ‘মনজের আলী কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পূজা হয়, তিনি সেখানে যান। আমাদের এই মন্দিরেও তিনি আসেন। আমাদের এখানে খাওয়াদাওয়া করেন। এখন এই ভাঙচুর তাঁর মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত মনজের আলীকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর