রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়া যাবে না,  জাহিদুল ইসলাম মিঞা

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

‘আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভা শেষে ১০ জন সুবিধাবঞ্চিত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,

চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফলতা অর্জন করতে হবে। মেধা দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাজকে আলোকিত করতে হবে। কোনো পথই কণ্টকমুক্ত নয়।”

তিনি আরও বলেন,বর্তমানে কন্যাশিশুরা আগের চেয়ে অনেক বেশি সচেতন ও সাহসী। তারাই অধিকার আদায়ে রাস্তায় নেমে আসছে—এটাই সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন। দেশ গঠনে নারী-পুরুষ সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও নারী সংগঠনের প্রতিনিধি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর