রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

কিছু মানুষ আছেন যারা এ উৎসব নষ্ট করার অপচেষ্টা চালাতে পারে

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৮১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

“উৎসব আয়োজন, সামাজিক মেলবন্ধন, জাতি-ধর্ম নির্বিশেষ, সম্প্রীতির বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে ২২৪টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আপনারা যে উৎসব আয়োজন করছেন, সেটি যেন সার্থক হয়। সুন্দর আয়োজন করলেও যদি কেউ অংশ নিতে না পারে, তাহলে উদ্দেশ্য পূরণ হবে না। মানুষ বছরের পর বছর অপেক্ষা করে পূজা মণ্ডপে গিয়ে প্রার্থনা করার জন্য। তাদের সেই আগ্রহ ও আনন্দ যেন কোনভাবেই নষ্ট না হয়।”

তিনি আরও বলেন, “অনুদান খুব বড় কিছু নয়, আসল বিষয় হলো আমরা একত্রে কাজ করছি। আপনারা মণ্ডপ সাজাতে সর্বোচ্চ শ্রম দিয়েছেন। তবে কিছু মানুষ আছেন যারা এ উৎসব নষ্ট করার অপচেষ্টা চালাতে পারে। তাদের সেই পরিকল্পনা সফল হলে ধর্ম, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায় ও সদস্য সচিব কার্তিক ঘোষ।

এছাড়াও জেলার ২২৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর