শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ ভূমি অফিসে অনিয়ম, ডিসির ‘জিরো টলারেন্স’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

এমপি পুত্র সজীবকে বহিষ্কার করলো যুবদল

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে বহিষ্কার করেছে যুবদল।

রোববার (২১ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল ইসলাম সোহেল।

এসময় বিজ্ঞপ্তিতে জানানো হয়, নানা অনিয়মে যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সজীবকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি। বহিষ্কৃতদের কোন অপকর্মের দায় দল নেবে না বলেও জানা তারা।

এসময় সজীবের সাথে জেলা যুবদলের নেতৃবৃন্দকে কোন রকমের সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন দলটির শীর্ষ নেতারা।

এর আগে রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। পরবর্তীতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হয়। সজীবের বিরুদ্ধে কোন মামলা না থাকলেও নারায়ণগঞ্জ ও ঢাকায় চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর