বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আড়াইহাজারে শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনাল কর্তৃক রায় ঘোষণার সংবাদ প্রকাশ হওয়ার পর পরই আড়াইহাজারের বিএনপির নেতা কর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।

মিছিলে অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা লুৎফর রহমান আব্দু, ভিপি কবির, মাহমুদউল্লাহ লিটন, সালাউদ্দিন আহাম্মেদ ডালিম, আলী আকবর, মেহেদী হাসান রানা, ইয়াসিন আরাফাত ও আড়াইহাজার উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ।

মিছিল টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুবাই প্লাজার সামনে এসে সকলে একত্রিত হয়ে নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর