বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়ান্ত্র ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:- / ৩৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ী ঘর তল্লাশি করে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র ককটেল গোলাবারুদ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় পাচঁ সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করে সেনাবাহিনী।

শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে বাহিনীর সদস্যরা খালিয়ারচর, মধ্যার চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকা ঘিরে ফেলে। এ সময় যৌথবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘরগুলো চিহ্নিত করে সেসব বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, ১০ রাউন্ড গুলিসহ পাচঁ রাউন্ড সটগানের কার্তুজ, আটটি ককটেল,ইলেকট্টিক শক দেয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হজাার ৮ শ টাকা সহ টেটা,৩৮৮ রামদা, ১ টা বড় ছোড়া ১৩ টি, দা ৭টি,২টি কুড়াল, ছোট ছোড়া ৬ টা, চাপাতি ৭ টি, হকিস্টিক ৬ টি ৮ টি ককটেলসহ ডাকাতির কাজে ব্যবহাত বড় টর্চলাইট বিভ্ন্ন দেশীয় অস্রস্স্র জব্দ করে।
স্থানীয়রা জানায়, তল্লাশিকৃত বাড়ী গুলো হচ্ছে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের বাড়ী, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামতের বাড়ী, কার্য
ক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের নেতা জয়নালের বাড়ী, ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহির রহমানের বাড়ী, সাবেক যুবলীগ নেতা সাত্তার সহ আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত নেতা- কর্মীদের বাড়ী। এসময় মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির, রিংকু মিয়া নামে ৫ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র গ্রেফতারকৃতদের নিয়ে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এনে জড়ো করে।

শুক্রবার দুপুরে খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে ৪৫ এমএলআরএস রেজিমেন্ট অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল জুবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও থানা পুলিশের দশজন সদস্যকে সাথে নিয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকর চিহ্নিত সন্ত্রাসী ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী, চাদাঁবাজদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র টাটা জু্ইত্যা উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর